মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অসহায়দের পাশে দাঁড়ান দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

বর্তমান বৈশ্বিক সংকট ও অর্থনৈতিক সংকটে অনেক কিছুই শিখিয়েছে মানুষকে। গরীবের চাল, টাকা কিংবা ত্রাণ নিয়ে যেমন নয়ছয় করেছেন অনেকে, তেমনি হত দরিদ্র অসহায় ও অসুস্থের কারণে উপার্জন বন্ধ হওয়া পরিবারের মানুষকে খুঁজে বের করে তার পাশে দাঁড়িয়ে মানবতার হাত এগিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে এই সমাজেই। তফাৎ শুধু মানসিকতা আর চিন্তা চেতনার। এমনই ভাবে দরিদ্র অসহায় ও শারিরিক ভাবে অচল মানুষদের খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন চাঁদপুরের শাহরাস্তি থানার দাদিয়াপাড়া গ্রামের “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” সামাজিক ও উন্নয়ন মূলক সংগঠন । গ্রামের সকল শ্রেণির পেশাজীবি ও প্রবাসে থাকা প্রবাসী বাংলাদেশিদের অর্থ সংগ্রহ করেই এসব অসহায় দরিদ্রদের পাশে এগিয়ে এসেছেন তারা। সাহায্য পাওয়া মানুষগুলোর কাছে এখন তারা মানবতার বন্ধু হিসেবেই পরিচিত।

দাদিয়াপাড়া গ্রামে দির্ঘদিন ধরে শরীরে অসুস্থ ও প্রতিবন্ধী হওয়াতে মুস্তফা ও মুক্তার সংসার চালানো প্রায় কঠিন হয়ে পড়েছে । অসুস্থতা ও প্রতিবন্ধী হওয়াতে কাজ না করতে পারায় চরম কষ্টে দিন কাটতে থাকে পরিবারটির। তাই প্রতিবন্ধী মুস্তফা কে ৫০ কেজি চাউল ও নগদ এক হাজার টাকা প্রদান করা হয়, একই সাথে একই এলাকার প্রতিবন্ধী মুক্তাকে ৫০ কেজি চাউল ও এক হাজার টাকা সমপরিমাণ অর্থের মুরগি কিনে দেওয়া হয়। এদিকে দাদিয়াপাড়া গ্রামের মাদ্রাসা পরুয়া এক এতিম ছেলেকে দুই সেট মাদ্রাসা ড্রেস ও বিধবা নারীকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়। এবং নতুন বছর ২০২৬ সাল উপলক্ষে গ্রামের প্রতিটি বাড়ি ও দুকান ভিক্তিক ক্যালেন্ডার পৌছে দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবদ্দিন সাহেব বলেন, আসলে সমাজের অসহায়দের পাশে দাড়ানোই প্রকৃত মানবতা মনে করি। তাই সমাজের এসব পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে পারলে আমরা সবাই আনন্দ পাই।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ওমর ফারুক সাহেব বলেন, আপনারা লক্ষ্য রাখবেন আমরা যখন চলাফেরা করি , অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন প্রকার প্রশ্ন জিজ্ঞেস করে থাকে , তারা আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যে এই কাজগুলো করছি এটা কি কোন বেনিফিট আছে? আসলে আমরা স্বেচ্ছাসেবী সমাজ, তাদেরকে বলতে চাই আমরা কোন বেনিফিটের জন্য কাজ করি না , আমরা নিজের দেশ ও সমাজকে সুন্দর করতে ও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে নিজেদের ব্যবসা বানিজ্য পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম করে থাকি । অনেকেই আমাদের এই কার্যক্রম গুলো দেখে আমাদেরকে উৎসাহ প্রদান করে থাকেন, অনেকে আবার সমলোচনা ও করে বলেন যে বেনিফিট না থাকলে আমরা কেন এমন কার্যক্রম করব । আসলে তারা ভুলেই যায় যে দেশের বর্তমান প্রজন্মর এবং আগামী প্রজন্ম কে এই মানব সেবার বিষয় এগিয়ে না আসলে ভবিষ্যৎ প্রজন্মের যারা থাকবে বা যারা আসবে তাদের আর মানব সেবায় পাওয়া যাবে না। তাদের ভিতর গরিব অসহায় দরিদ্র মানুষের প্রতি যেই ভালবাসা সেটা ও দেখা যাবে না। তাই আমাদের এই স্বেচ্ছাসেবী সমাজের প্রিয় তরুণ ভাই ও বোনেরা আগামী প্রজন্মের কথা মাথায় রেখে কোন স্বার্থ ও বিনিময় ছাড়া দেশ ও সমাজকে রক্ষা করতে সব সময় এই ধরনের সামাজিক কাজগুলো করে থাকে।

আজ আমাদের আশেপাশে যারা গরীব অসহায় দরিদ্র রয়েছে , যারা চলাফেরা করতে পারেনা কিংবা তাদের কোন আয়ের উৎস নেই , যদি তাদের আয় করার সামর্থ্য থেকে থাকে তাহলে তাদেরকে কোন আয় করার ব্যবস্থা করে দেওয়া , যারা দুবেলা খাবার খেতে পারে না তাদেরকে খাবার খাইয়ে সাহায্য করা , কিংবা কোন বিপদে পড়লে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে আমাদের এগিয়ে আসা , এটা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।