আইইবির কুমিল্লা কেন্দ্রে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আবদুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান পদে জসিম ও শফিকুল, সম্মানী সম্পাদক পদে আকবর কবির
স্টাফ রিপোর্টার:
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) আইইবি’র কুমিল্লা কেন্দ্র এবং এর আওতাধীন ফেনী, নোয়াখালী ও চাঁদপুর উপকেন্দ্রে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কুমিল্লা কেন্দ্র ও আওতাধীন উপকেন্দ্রগুলোর প্রভিশনাল ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক (সদস্য নম্বর: এফ-০৫১৫৭)। ভাইস চেয়ারম্যান (একাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আশরাফ জামিল (সদস্য নম্বর: এফ-১১৬১০)। এ ছাড়া ভাইস চেয়ারম্যান (প্রশাসন, পেশা ও সমাজকল্যাণ) পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম (সদস্য নম্বর: এফ-০৯৩৯৩)। সম্মানী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এ কে এম আকবর কবির (সদস্য নম্বর: এফ-১৬৪৬১)। অন্যদিকে, লোকাল কাউন্সিল মেম্বার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রকৌশলী।
তাঁরা হলেন—প্রকৌ মো. ইফতেখার হোসাইন নাসিম (এফ-১২১২৯), প্রকৌশলী মো. নুরুল আলম (এফ-১২৪৫৩), প্রকৌশলী মো. ইয়াছিনুর রহমান (এফ-১৩৭২২), প্রকৌ আতাউল কবির (এফ-১৪০৫৫), প্রকৌ মো. রিয়াজুল ইসলাম (এফ-১৪৪০৪), প্রকৌশলী রুহুল আমিন পাটোয়ারী (এফ-১৫৭৪৫), প্রকৌশলী মো. জানে আলম (এফ-১৫৯৯৫), প্রকৌশলী কাজী কামাল উদ্দিন (এফ-১৬০৫৮), প্রকৌশলী এ কে এম আকবর কবির (এফ-১৬৪৬১), প্রকৌশলী মো. আবদুল্লাহ আল-আমিন (এফ-১৬৬১৩), প্রকৌশলী মো. মাফিজ উদ্দিন (এম-২৫১২১), প্রকৌশলী মো. শাহাব উদ্দিন (এম-৪২৪৯৮), প্রকৌশলী মো. সেলিম কবির (এম-৪৪৫৪১), প্রকৌশলী কাজী মো. জাভেদ (এম-৪৫৭১৭) ও প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন (এম-৪৮৬৩৬)। নির্বাচনের প্রভিশনাল ফলাফলে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।