,

কাল কুমিল্লায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আজকের কুমিল্লা ডট কম :
April 20, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
আগামীকাল কুমিল্লা আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২১ এপ্রিল) কুমিল্লার চান্দিনায় নব নির্মিত থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আগমণ করবেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের একান্ত সচিব (উপ-সচিব) দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানা যায়, তিনি রবিবার দুপুর আড়াইটায় আকাশপথে তিনি চান্দিনায় আসবেন।

চান্দিনায় পৌঁছে চান্দিনায় নবনির্মিত থানা ভবন উদ্বোধন করে বিকেলে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন। চলছে নব নির্মিত থানা ভবনের সাজ-সজ্জা। পূর্ণরূপে সাজানো হচ্ছে থানা ভবনের প্রতিটি কক্ষ। প্রস্ততি চলছে মহিলা কলেজ মাঠে জনসভার ব্যাপক প্রস্তুতি।