,

কাশিনগরে প্রায় ৬ শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
January 14, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত অর্থ এবং রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়নের সকল গ্রামের প্রায় ৬শত  অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রবিবার (১৪ জানুয়ারী) উক্ত অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়নের গরিব ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যার মোঃ মোশারেফ হোসেন।