,

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ী চাপায় এসএসসি পরীক্ষার্থী ৩ বন্ধুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2022
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ী চাপায় একইসাথে এসএসসি পরীক্ষার্থী ৩ বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) রাত ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছুপুয়া এলাকার মোঃ আবুল হাশেমের ছেলে লিমন, সদর উপজেলার দূর্গাপুর এলাকার হানিফ মিয়ার ছেলে সিফাত এবং বদরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে সজীব। তারা সবাই ছুপুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯ টায় স্থানীয়রা ছুপুয়া ইউটার্ন এলাকায় এসে দুর্ঘটনা কবলিত একটি অটোরিকশা দেখতে পায়। সেখানে অটোরিকশার তিন যাত্রী নিহত অবস্থায় পরে ছিল।

ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোন ভারী যানবাহন অটো রিকশাটিকে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে ধাক্কা দিলে তারা নিহত হয়। অজ্ঞাত গাড়ীটিকে শনাক্ত করা যায়নি । দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালককে সেখানে পাওয়া যায় নি। জানা যায়, নিহতের মধ্যে সিফাতের জন্মদিন ছিলে, কেক কিনতে যাওয়ার পথে দুর্ঘটনা মৃত্যু হয় তিন বন্ধুুর।

নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাড়িতে নেয়া হয়েছে।