,

কুমিল্লার বাঙ্গরার আরেক পেশাদার ডাকাত সর্দার বেদন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2019
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

গত ৬ তারিখে কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকার বড়পুকুরিয়া গ্রামে একটি ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত আরো এক ডাকাত আটক হয়েছে পুলিশের হাতে।

একাধিক মামলার আসামী ডাকাত সর্দার কাউসার আলম ওরফে বেদন (৩৫) কে শুক্রবার ভোর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বাঙ্গরা বাজার থানা পুলিশের এস আই নূর আলম বলেন, দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিলো ডাকাত সর্দার বেদন। বারবার অবস্থান পরিবর্তনের কারনে তাকে আটক করা যাচ্ছিলো না। অবশেষে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলার মাজুর গ্রাম থেকে তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি সহ ৫টি মামলা রয়েছে বিভিন্ন থানায়। ডাকাত বেদন মাজুর গ্রামের মৃতঃ হাশেম মেম্বারের ছেলে। আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।