,

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ ফিরোজ এর নেতৃত্বে একটি টিম এর বিশেষ অভিযানে কুমিল্লা সদরের চানপুর এলাকা থেকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ধর্মপুর এলাকার মাদক কারবারি জয়নালকে (৩৮) আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া জয়নাল আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃতঃ ইদ্রিস মিয়ার ছেলে ।

এ বিষয়ে ইন্সপেক্টর ফিরোজ বলেন, ভারত সীমান্ত থেকে মাদকের একটি চালান আসছে বলে গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে চানপুর ব্রিজ এলাকায় অবস্থান নেয় ডিবি। এসময় ব্যাগ হাতে একজনের চলাচল সন্দেহজনক হওয়ায় তার ব্যাগ তল্লাশী করে ১০৫ বোতল ফেন্সিডিল পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে পূর্বেও মাদকের একাধিক মামলা রয়েছে।