মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৫ উপজেলায় ২৬  জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ জনের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৮, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় সোমবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬  জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ জনে।

আজ রবিবার নতুন করে চান্দিনা ও লালমাই উপজেলায় ২ জনের মৃত্যুর রিপোর্ট এসেছে । ফলে মৃত্যু সংখ্যা ৪৩ জন হয়েছে। আজকের সুস্থ্য হয়েছেন ২৩ জন।  নাঙ্গলকোটে  ৬ জন,  দেবিদ্বারে  ১ জন,  আদর্শ সদরে ১৫ জন ও  চান্দিনায়  ১ জন সুস্থ্য হয়েছেন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনায়  ৬ জন,  মনোহরগঞ্জ উপজেলায়  ৩ জন,  দাউদকান্দিতে  ১১ জন,  তিতাসে  ৩ জন ও বুড়িচংয়ে  ৩ জন ।

সোমবার (৮  জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৬৩ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৪৩ জন, লাকসামে ১০৩ জন, চান্দিনায় ১২৯ জন, তিতাসে ৩৪ জন, দাউদকান্দিতে ৫২  জন,বরুড়ায় ২৯ জন, বুড়িচংয়ে ১০০ জন, মনোহরগঞ্জ ২৭ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩ জন, নাঙ্গলকোটে ৭৩ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩২ জন, লালমাইয়ে ১২ জন, চৌদ্দগ্রামে ৯৭ জন, আদর্শ সদরে ৭২ জন, মেঘনায় ২১ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ৪৩০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১২ হাজার ৩৬৩  জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৪৪৫  জনের। এর মধ্যে ১ হাজার ৪৫৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪৩ জন এবং সুস্থ হয়েছে মোট ২৪০ জন।

 

 

 

 

 

আর পড়তে পারেন