,

কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে বরুড়ায় ত্রান সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 8, 2020
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়াঃ

কুমিল্লার বরুড়ায় জেলা পরিষদের অর্থায়নে কর্মহীন দরিদ্র মানুষের মাঝ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৮এপ্রিল) বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তে কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহেরের সার্বিক সহযোগীতায় ও কুমিল্লা মহানগর স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এ ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিুসল ইসলাম, বরুড়া থানার অফিসার ইনর্চাজ সত্যজিৎ বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, আড্ডা ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।