,

কুমিল্লা জেলা প্রশাসকের প্রশংসনীয় উদ্যোগ, শিক্ষার্থীদের কষ্ট দূর করতে তাৎক্ষনিক স্কুল উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
March 6, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলার হোমনা উপজেলার প্রত্যন্ত এলাকা ভাষানিয়া ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে কোন স্কুল নেই ,ফলে ছাত্র ছাত্রীদের কষ্ট করে অনেক দূর অতিক্রম করে স্কুল যেতে হয়।

এই খবরটি সংবাদ মাধ্যমে পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (তাতুয়াকান্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।

হোমনা উপজেলা প্রশাসন এটি বাস্তবায়ন করেন।

বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসক আবু ফজল মীর হোমনা গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর স্কুলটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।