,

কুমিল্লা সদরে ৫০ কেজি গাঁজাসহ রিমন আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 25, 2023
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরে ৫০ কেজি গাঁজাসহ রিমন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন দুপুরে সদরের গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করর‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

আটক হওয়া মাদক কারবারি কুমিল্লা সদরের দৌলতপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

রবিবার (২৫ জুন) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।