,

গ্যাংস্টার নিরব…

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2016

g2

১৭ তলা ভবনের একেবারে ছাদের শেষ প্রান্তে শুয়ে বন্দুক তাক করে আছেন অভিনেতা নিরব। একেবারে রোমহর্ষক দৃশ্য! গেম রিটার্নসের শুটিং সেটে প্রতিদিনই এমন সব ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং- এ নিরবকে দেখা যাচ্ছে।

এবারে ভিন্নরুপে দেখা যাবে অভিনেতা নিরবকে, এবারের গেম রিটার্ন নিয়ে ব্যাতিক্রমী নিরব কিংবা আসছেন নিরব নতুনরুপে— এসব নেহায়েত বেচারা টাইপের বাক্যকে যথার্থ মূল্যায়ন করেছেন অভিনেতা নিরব।

ফেব্রুয়ারির শুরু থেকে টানা শুটিং করে যাচ্ছে ‘গেম রিটার্নস’ টিম। আলিফুজ্জামান প্রযোজিত ও রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করছেন নবাগতা চিত্রনায়িকা লাবণ্য ও জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা, মিশা সওদাগর

আগেই বলা হয়েছিল নিরবের এই ছবিতে থাকবে চমক, থাকবে গ্যাংস্টার লাইফ স্টাইলের পূর্ণচিত্র। শুটিং বলছে তারচেয়েও বেশি হয়ে যেতে পারে পর্দায়। নিরব ‘গেম রিটার্নস’ এর জন্য বদলে ফেলেছেন। শরীরকে করেছেন পেশীবহুল। নিয়মিত জিম আর শরীর চর্চায় বদলে ফেলেছেন নিজেকে। শুটিং-এই দেখা গেল দুর্ধর্ষ নিরবকে। বদলে যাওয়া নিরবকে নিয়ে ঢাকাই চলচ্চিত্রে ভালো একটা অ্যাকশন ছবির অপেক্ষা এখন করা যেতেই পারে।

নিরব জানালেন, গেম রিটার্নস নিয়ে আমার বেশg1কিছু প্রতিশ্রুতি ছিল। যারফলে তৈরি হয়েছে দর্শকদের, ভক্তদের প্রত্যাশা। এই প্রত্যশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। যেকোনো ঝুঁকিপূর্ণ চিত্রায়নে স্টান্ট না নিয়ে নিজেই শুট করছি। আমি আমার ভক্তদের প্রকৃত অ্যাকশন ছবি উপহার দিতে চাই।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামকী রোজাg3র ঈদে মুক্তি পেতে পারে ‘গেম রিটার্নস।’g5