,

চাঁদপুরে ডিমওয়ালা মা ও রেনু মাছ নিধনে হুমকির মুখে মৎস্য সম্পদ

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2018
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :
মৎস্য সংরক্ষণ আইনে মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা ও পোনা মাছ ধরা এবং বাজারে বিক্রি করা নিষিদ্ধ হলেও চাঁদপুরের বিভিন্ন এলাকার নদী কিংবা খাল বিলে চলছে ডিম ওয়ালা মাছ ও রেনু পোনা নিধনের মহোৎসব। অতি বৃষ্টি ও জোয়ারে নতুন পানি বাড়তে থাকায় জেলার আট উপজেলার সকল খাল, বিল ও নদীতে রেনু পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছে অসাধু জেলেরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে প্রকাশ্যে বিভিন্ন নদী, খাল বিলে এক শ্রেণীর অসাধু জেলে নিয়মনীতি উপেক্ষা করে প্রতিদিন প্রকাশ্যে ভেলাস (ভেল জাল) ও কারেন্ট জাল ফেলে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন করছে। অবস্থাদৃষ্টে মনে হয় এসব দেখার যেন কেউ নেই? অবাধে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির অনেক মাছ হারিয়ে যাওয়ার পাশাপাশি আগামীতে খাল বিল ও নদ নদীতে মাছের বংশ বৃদ্ধি শূন্যের কোঠায় এসে দাঁড়াবে বলে আশঙ্কা করছে সচেতনরা। ডিমওয়ালা মাছ ও রেনু পোনা রক্ষায় যদিও বর্তমান সরকার জেলেদের বিভিন্ন ভাতা দিয়ে আসছে তবুও খাল বিলে নতুন পানি আসার সাথে সাথে এক শ্রেণীর অসাধু জেলে ও সৌখিন মৎস্য শিকারি নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি জাল ও অন্যান্য উপকরণ দিয়ে রেনু পোনা, পোনা মাছ ও কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা মাছ সংগ্রহে নেমে পড়েছে। এসব আবার প্রকাশ্যে বিভিন্ন হাট-বাজারের আড়তে পাইকারি ক্রয়-বিক্রয় চলছে। এতে মাছের মৌসুমেও এ অঞ্চলে দেখা দিয়েছে মৎস্য সংকট। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছের অভাবে মানুষের শরীরে দেখা দিবে আমিষের অভাবসহ নানা ধরনের অসুখ।

এ জেলায় মৎস্য আইনের যথাযথ প্রয়োগ না থাকায় বেপরোয়াভাবে নিধন করা হচ্ছে মা ও রেনু মাছসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। এতে করে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছগুলো এ অঞ্চল থেকে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে সচেতনদের ভাষ্যমতে জেলার সকল ইউপি সদস্য থেকে শুরু করে সকল জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্ম