মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তরুণরাই আগামীর বাংলাদেশের স্থপতি: চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও স্কুল ছাত্রীদের মাঝে ড্রেস বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীর নিজস্ব অর্থায়নে ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী আমার অত্যন্ত আস্থাভাজন আন্তরিক ব্যক্তিত্ব। আমি স্মরণ করছি ১৯৫২ সালের শহীদদের ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের। যারা আহত হয়েছে তাদের সুস্থ্যতা কামনা করছি।

তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানের জন্য কত সুন্দর ভাবে সাজানো হয়েছে এ ক্যাম্পাস। তোমাদের প্রতিভাকে জাগ্রত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তোমাদের সতর্ক হতে হবে। আচরণ, জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিভিত্তিক মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে নেতৃত্ব দানের গুণাবলী থাকতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে হিসেবে গড়ে তুলতে হবে। তরুণরাই আগামীর বাংলাদেশের স্থপতি। বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোতে তরুণরাই উন্নতির চাবিকাঠি হিসেবে কাজ করছে। তরুনরাই আগামীর সম্ভাবনা। প্রত্যেকটা মানুষের আলাদা একটি বৈশিষ্ট্য ও প্রতিভা আছে। আমাদের দক্ষ মনোবল অর্জন করতে ও দক্ষ মনোবলের অধিকারী হতে হবে। প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি দক্ষতা নির্ভর জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের টার্গেট থাকতে হবে কিভাবে এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করা যায়। বাংলাভাষার পাশাপাশি অন্য একটি বিদেশী ভাষায় শিক্ষা অর্জন করতে হবে। এতে তোমরা হবে ব্র্যান্ড বা জনশক্তি। সম্ভাবনার প্রথম ধাপ এসএসসি পরীক্ষা, তাই এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, এ প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা আমার দাদা মরহুম এটি আহমেদ হোসেন রুশদী। তিনি শাহতলী কামিল মাদ্রাসার এম.এ (কামিল) স্তরের প্রতিষ্ঠাতা। এ এলাকায় এখন শিক্ষার আলোয় আলোকিত। এখান থেকে পাশ করে শিক্ষার্থীরা আজ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা মানবিক ও মূল্যবোধ সম্পন্ন হতে হবে। তোমরা স্বপ্ন দেখবে, বিসিএস ক্যাডার হবে। দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং এর জন্য স্বপ্ন তোমাদের থাকতে হবে।

তিনি আরো বলেন, বিদায় যেহেতু কষ্টের, ভালো কিছু পাবার জন্য। তোমাদের চলাচলের পথে কোন সমস্যা সৃষ্টি হলে আমাদেরকে জানাবা আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত ভালো এর সুনাম তোমাদের ধরে রাখতে হবে। আমি আশা করছি তোমরা সকলে পাশ করে এ বিদ্যালয় এর সুনাম অর্জন করবে। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টুকু আছে এই সময় পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। তিনি আরো বলেন, আমি জুলাই আগস্ট গণঅভ্যুথানে যারা শহিদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি। তোমরা শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের কর্ণধার। এ বাংলাদেশকে তোমাদেরই এগিয়ে নিতে হবে। এ জেলার অভিভাবক মাননীয় জেলা প্রশাসক সব কিছু খেয়াল রাখছেন। আইনশৃঙ্খলা ব্যবস্থা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসীন উদ্দিন, উত্তর সাহাতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, উত্তর সাহাতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, সমাজসেবক মোঃ নুরুজ্জামান মুন্সি, শাহমাহমুদপুরের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিব কারী, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ শান্ত গাজী, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল আউয়াল গাজী প্রমূখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

আর পড়তে পারেন