সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বীর শহিদদের প্রতি রাজনৈতিক দলের শ্রদ্ধা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৬, ২০২৫
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দাউদকান্দি বিশ্বরোডে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাসরীন আক্তার ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম । এরপর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানাসহ বিভিন্ন সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিজয় দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে দলের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার উদ্যাগে এক বিশাল যুব র‍্যালি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে পেন্নই- মতলব- বাবুরহাট সড়ক প্রদক্ষিণ করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দাউদকান্দি ও মেঘনা উপজেলা শাখার উদ্যোগে দাউদকান্দি মডেল মসজিদের সামনে ঈদগাঁ মাঠ থেকে বিজয় র‍্যালি বের করে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

আর পড়তে পারেন