,

দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব, ‘হটস্পট’ ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

ডেঙ্গু রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। শত শত মানুষ আক্রান্ত হচ্ছে, বাড়ছে নিহতের সংখ্যা। দাউদকান্দি পৌরসদরের ৫ ও ৬নং ওয়ার্ড দুটিতে ডেঙ্গু পরিস্থিতি মহামারি পর্যায়ে পৌঁছে গেছে। তাই এই দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌর প্রশাসন।

জানা যোয়, উপজেলার দাউদকান্দি পৌরসদরে ৫ ও ৬ নং ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিটি পরিবারের কোন না কোন সদস্য আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র দুটি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা প্রায় ৬ শতাধিক। মে মাস থেকে এই পর্যন্ত উপজেলার সরকারী ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৩ শতাধিক রুগী এবং রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে ৩ জন।

নিহতরা হলেন- দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার।

পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন জানান, আমার ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি নিষ্কাশন করছি ও ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হচ্ছে। আমার ওয়ার্ডসহ পাশের ওয়ার্ডের ৪জন প্রাণ হারিয়েছেন।

৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালাহউদ্দিন সরকার জানায়, আমার ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩জন মৃত্যুবরà