,

দেবিদ্বার উপ-নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
February 22, 2021
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় আ’লীগ মনোনীত নৌকার মাঝি জেলা উত্তর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ তার প্রধান নির্বাচনী অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলার সার্বিক উন্নয়ন এবং নির্বাচন পরবর্তী করনীয় প্রসঙ্গে তার স্বাক্ষরীত ইসতেহার ঘোষণা করেন।

প্রার্থী আবুল কালাম আজাদ উপস্থিত না থাকায় তার পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা পাঠ করেন কুমিল্লা জেলার উত্তর আ’লীগের সহ- সভাপতি এবং উপজেলার উপ-নির্বাচনী দলের আহবায়ক শেখ আব্দুল আউয়াল।

ইশতেহারে কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বেকার সমস্যার সমাধান, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত উপজেলা গড়া, গোমতী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধসহ ১১ দফা বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জাম মাস্টার,সহ-সভাপতি মো. মোসলেহ উদ্দিন মাস্টার, যুগ্ন-সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ভূইয়া,আবুল কালাম আজাদের সহধর্মীনী ঢাকা গ্রুপে’র চেয়ারম্যান সাদিয়া সাবা, কুমিল্লা উত্তর জেলা আ’লীগ সদস্য মো. আলমগীর কবিরসহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপস্থিত নেতারা বলেন, বিএনপি’র সকল ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবেলা করে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান। আগামি ২৮ ফেব্রুয়ারি এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।