বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে রুবেল হত্যা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৫, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পৌর এলাকার দেবীদ্বার গ্রামের (পুরাতন বাজার এলাকার) নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইমন হাসান পৌর এলাকার দেবীদ্বার গ্রামের পুরাতন বাজার’র ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত রুবেল হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলের নেতা বাস চালক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। গ্রেপ্তার হওয়া ইমন হাসান ওই মামলার আসামি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইমনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইমন রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তদন্তকালে এবং ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।