,

নবীনগরে বিএনপি’র সাধারণ সম্পাদকের বহিস্কারাদেশ প্রত্যাহার

আজকের কুমিল্লা ডট কম :
June 21, 2018
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক মোঃ মলাই মিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)।

বিগত প্রায় ৪ বছর পূর্বে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে দল তাকে বহিস্কারাদেশ দেয়। সূত্র নং- বিএনপি/প্রত্যাহার/৭৮/২০১৮/০৪ -এ বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত কাগজে বহিস্করাদেশ প্রত্যাহার করা হয়। মলাই মিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহারে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে উল্লেখ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।