নবীনগর আসনে ইসলামী আন্দোলন দলের প্রার্থী হিসেবে মাওলানা উসমান গণি রাসেল চূড়ান্ত
মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী হচ্ছেন ইসলামী যুব আন্দোলন মজলিসে শুরার সদস্য, সাবেক ছাত্রনেতা মাওলানা উসমান গণি রাসেল। কেন্দ্রীয় সূত্র ও উপজেলার নেতাকর্মীদের সাথে কথা বলে এমনই ইঙ্গিত পাওয়া গেছে। মাওলানা উসমান গণি রাসেল ১৯৯৮ সাল থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত। সাধারণ সদস্য থেকে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্বও পালন করেছেন বেশ সুনামের সাথে। তিনি বর্তমানে সৌদী আরব প্রবাসী। তিনি ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদিআরব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এছাড়াও রিয়াদ মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন তিনি।
দলের প্রার্থী মাওলানা উসমান গণি রাসেলের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, হক্বের পতাকাবাহী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। শান্তির প্রতিক হাতপাখার পক্ষে এবার জনমত গড়ে উঠেছে। দল যদি আমাকে মনোনীত করেন যথাসাধ্য চেষ্টা করবো তাদের মান রাখার জন্য। অবহেলিত নবীনগরের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো এবং নবীনগরের দল-মত নির্বিশেষে সকল আলেম ওলামাদের নিয়ে একটি ঐক্য গড়ার চেষ্টা করবো।
সৌদি প্রবাসী ইসলামী আন্দোলন রিয়াদ শাখার মজলিসে শুরার সদস্য, নবীনগরের কৃতি সন্তান মুহাম্মাদ জাকির হোসেন বলেন, সদাহাস্যোজ্জল, মিষ্টভাষী, জনদরদী, দলের জন্য নিবেদিত প্রাণ মাওলানা উসমান গণি রাসেল ভাইকে দলের প্রার্থী মনোনীত করে নেতৃবৃন্দ এক সঠিক সিদ্ধান্ত