নাঙ্গলকোটের রায়কোট উত্তর-দক্ষিণ ইউপি নির্বাচন।। আ’লীগ প্রার্থী চূড়ান্ত, সিদ্ধান্তহীনতায় বিএনপি-জামায়াত
এইচ এম মহিউদ্দিনঃ
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাঙ্গলকোট উপজেলার মোট ৮ টি ইউনিয়নের নির্বাচন। এ নিয়ে প্রার্থীদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ। উপজেলার বৃহত্তর রায়কোট ইউনিয়নকে দুটি ভাগে ভাগ করে রায়কোট উত্তর ও দক্ষিণ বিভক্ত করে দুটি ইউনিয়ন গঠিত হয়েছে। ধারাবাহিক প্রতিবেদনে দুটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রথম পর্ব পাঠকের জন্য তুলে ধরা হল।
ইউপি চেয়াম্যান ও মেম্বার পদে কে দলীয় মনোনয়ন পাবেন, তা নিয়ে চলছে দৌড়ঝাঁপ। কেউ বা আবার স্থানীয় এমপি ও দলের উচ্চ মহলে ধর্ণা দিচ্ছেন । আশা একটাই মনোনয়ন। কিন্ত এর মধ্যে প্রার্থীতা চুড়ান্ত করে ফেলেছে আওয়ামীলীগ ও অন্যদিকে সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি ও জামায়াত। তবে উপজেলা বিএনপির আহবায়ক মোবাশ্বের আলম ভূইয়া আগামী ৬ অক্টোবর শুক্রবার চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করার কথা রয়েছে। এ নিয়ে রায়কোট উত্তর ও দক্ষিণে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করা হলো।
রায়কোট উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ সম্ভাব্য প্রার্থী যারা :
এই ইউনিয়নে আলোচনায় রয়েছেন আওয়ামীলীগের সদস্য আবদুল হক মজুমদার ( সাবেক আহবায়ক ইউনিয়ন বিএনপি), তিনি আওয়ামীলীগে নব্য যোগদানকারি। এছাড়া রয়েছেন মাহিনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধা