,

নাঙ্গলকোটে বেতন স্কেল বৃদ্ধির দাবীতে শিক্ষকদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2019
news-image

 

মাছুম কামাল:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ১৫১ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃহস্পতিবার বিকেল তিনটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি নাঙ্গলকোট শাখার উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ।

মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডের বেতন এবং প্রধান শিক্ষকের ১০ গ্রেডে বেতন স্কেল প্রদানের দাবি জানান। এছাড়াও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর গেজেট মর্যাদা প্রদান এবং সহকারী শিক্ষকদের পদোন্নতি জন্য বক্তারা দাবি জানান।

এসময় তারা দাবী মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারী দেন।