,

পাকিস্তানী বন্দির মৃত্যুর বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান

আজকের কুমিল্লা ডট কম :
February 20, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট ঃ
জয়পুর কারাগারে ভারতীয়দের নির্যাতনে নিহত পাকিস্তানী বন্দির মৃত্যুর বিষয়ে ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান। বুধবার সকালে জেলের অভ্যন্তরে থাকা শাকিরুল্লাহ নামে এক পাকিস্তানি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় বন্দিরা । এর আগে মৃত শাকিরুল্লাহকে ভারতে ঢুকে তথ্য সংগ্রহ ও পাচারের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ ফায়সাল বলেন, ভারতে আটক শাকিরুল্লাহর মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। নয়াদিল্লীর পাকিস্তান হাই কমিশন ভারত সরকারের কাছে এ বিষয়ে জবাব চেয়েছে। এবং ভারত সরকারের কাছে এর বিস্তারিত বিবরণও তলব করেছে।

পাকিস্তান হাই কমিশন ভারতের জেলগুলোতে বন্দি পাকিস্তানি নাগরিকদের ‘নিরাপদ জোনে’ রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থানরত পাকিস্তানি পর্যটকদেরও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান।

বুধবার সকালে জয়পুর কারাগারে শাকিরুল্লাহর ওপর চড়াও হন জেলের সাজাপ্রাপ্ত তিন আসামি। তারা শাকিরুল্লাহকে মারধর শুরু করলে তার সঙ্গে যোগ দেন অন্য বন্দিরাও।

ভারতীয় গণমাধ্যম জেলের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বাঁশ-লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি তাকে ওপর ইটপাটকেলও ছোড়