,

বরুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিফলেট বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
November 9, 2018
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবদুল হাই বাবলুর নির্দেশে ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক এজিএস, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশলী নেতা মোহাম্মদ শাহজানের নেতৃত্বে বরুড়া পৌরসদর বাজারে বৃহস্পতিবার রাতে নাশকতা রুখতে সর্তকতামূলক লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।

লিফলেট বিতরণের সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও উন্নয়নের রোল মডেল বিশ্ব মানবতার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে পদযাত্রী ও ব্যাবসায়ীদের প্রতি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়া আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল হোসেন, জাকির হোসেন, আবু কাউসার, বরুড়া উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, বরুড়া পৌরসভা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এইচ এম নোমান, গাজী ইমাম হোসেন, মনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বরুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক লিপন খন্দকার, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজীদ বোস্তামী প্রমুখ।