,

বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হলেন এমরান কবির চৌধুরী

আজকের কুমিল্লা ডট কম :
March 24, 2019
news-image

শাহাদাত বিপ্লব, কুবি :
বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠি সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৮ মার্চ ২০১৯ তারিখে সবিম/শাখা:৪/বাএ-৭/৮২(অংশ)/৯৩ প্রজ্ঞাপনে বাংলা একাডেমি আইন ২০১৩ এর ২৩ নং ধারার (১) (ঘ) উপধারা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী কে তিন বছরের জন্য বাংলা একাডেমির নির্বহী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়।