,

বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 30, 2017
news-image

মাহবুব আলম আরিফ,মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন জাঙ্গাল গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২২)।

জানা যায়, শনিবার রাতে বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেন চৌধূরীর নেতৃত্বে এসআই মো: দেলোয়ার হোসেনসহ একদল পুলিশ উপজেলার কড়ইবাড়ী সিএনজি ষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ৫৭পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাজমুল কে আটক করে।

বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধূরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।