,

বিশ্ব নাট্য দিবসের নাটক নিয়ে আলোচনা শিল্পকলায়

আজকের কুমিল্লা ডট কম :
March 20, 2018
news-image

 

আশিক পায়েল:

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে নব জেলা কালচারাল অফিসার আয়াজ মাহবুদ, শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক শাহজাহান চৌধুরী সহ কুমিল্লা রেপারটরি নাট্য শিল্পীদের উপস্থিতিতে ২৭শে মার্চ বিশ্ব নাট্য দিবসের নাটক মঞ্চস্থ করা নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সিদ্ধান্ত নেয়া হয় শাহজাহান চৌধুরীর রচনা ও নির্দেশনায় নাটক “মুক্তিযুদ্ধ ও একজন ধীরেন্দ্রনাথ” নাটকটি মঞ্চস্থ করা হবে। নাটকটিতে ১৯৪৮সাল থেকে ১৯৭১সাল পর্যন্ত কুমিল্লা ও বাংলাদেশের যুদ্ধকালীন ঘটনা, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের অবদান সহ বাংলাদেশে ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়।