,

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক সেবির ১৫ দিনের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী শংকুচাইল বাজার এলাকায় সোমবার (৮ জুলাই) দুপুরে বুড়িচং থানা অভিযান চালিয়ে এক মাদক সেবিকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মাদক সেবিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

দন্ডপ্রাপ্ত মাদক সেবি হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াই ওরা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো: মনির হোসেন (৩৫)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার (৮ জুলাই) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর শংকুচাইল বাজার এলাকায় থানার এ এস আই মেজবাহ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অবস্হান নেয়। এসময় মাদক সেবিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে।