,

বুড়িচংয়ে সাবেক স্ত্রীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 22, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামের প্রাক্তন স্ত্রীর বাড়ি  থেকে এক ইকবাল হোসেন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উপজেলার ভারেল্লা দ. ইউনিয়নের এতবারপুর গ্রামের ভূইয়া বাড়ির মৃত আঃ মতিন ভূইয়ার বাড়ির উঠানের একটি বড়ই গাছে ঝুলন্ত অবস্থা থেকে ইকবাল হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বাড়ি জেলার বরুড়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে, তাঁর পিতার নাম মোঃ হানিফ মিয়া।

পরিবারের বরাত দিয়ে দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই সাহাদাত হোসেন জানান, নিহত ইকবাল হোসেন এতবারপুর গ্রামের ভূইয়া বাড়ীর মৃত আঃ মতিন ভূইয়ার মেয়ে রোকসানা আক্তারের প্রাক্তন স্বামী ছিল। ৫ বছর পূর্বে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে ছাড়া-ছাড়ি হয়ে যায়। পরে রোকসানা আক্তারের কুমিল্লা বরদুইল এলাকায় বিয়ে হলেও ইকবাল হোসেন আর কোন বিয়ে করেনি। নিহত ইকবাল হোসেন ঢাকায় একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করতো।

শনিবার সকালের রোকসানার পরিবারের লোকজন তাঁদের বাড়ির উঠানে ইকবাল হোসেনকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় নিহত ইকবাল হোসেনে প্রাক্তন স্ত্রী রোকসানা আক্তার তাঁর নতুন স্বামীর বাড়ীতে ছিল। পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ফাঁড়ীতে নিয়ে আসে।

দেবপুর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এর মধ্যে আইনী কার্যক্রম অব্যাহত থাকবে।