,

বুড়িচং ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 10, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে চৌধুরী ব্রীজ সংলগ্নে গভীর রাতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ পুলিশের হাতে আহসান উল্লাহ (২৮) নামে এক ডাকাত আটক ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন চড়ালন চৌধুরী ব্রীজ সংলগ্নে বুধবার গভীর রাত ১ টার সময় ৬-৭জন একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বুড়িচং থানার ডিউটিরত পুলিশের গাড়ীর সামনে পড়ে যায়। গাড়ী থেকে এস আই কামাল ও সঙ্গীয় ফোর্স নামার সাথে সাথে ডাকাত দলটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে

এ সময় পুলিশ ডাকাত দলের পিছু ছুটে এবং অস্ত্রসহ আহসান উল্লাহ নামের এক ডাকাতকে আটক করে বুড়িচং থানায় নিয়ে আসে। অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতের সাথে দুটি রাম দা উদ্ধার করা হয়। সে জেলার লাঙ্গলকোট উপজেলার হেসাকাল গ্রামের তরব আলীর ছেলে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, আমরা আটককৃত ডাকাতের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।