,

চান্দিনায় বাসচাপায় নারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় বাস চাপায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটম্বপুর ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম চান্দিনা উপজেলার ঘাটিগড়া গ্রামের মৃত কেরামত আলী’র স্ত্রী।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক আসমা বেগমকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।