,

ব্যালন ডিও’রের সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে মেসি, নেই রোনালদো

আজকের কুমিল্লা ডট কম :
July 23, 2019
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

ফুটবলের সবচেয়ে দামি ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্রতিবছরই দিয়ে থাকে এ পুরস্কারটি। গতবার পুরস্কারটি নিজের করে নেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। এতে পতন ঘটে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ১০ বছরের সামাজ্যের। কারণ এর আগের ১০ বার যে এই দুই তারকাই পুরস্কারটি সমান হারে ভাগাভাগি করে নিয়েছেন।

২০১৮-১৯ মৌসুম শেষ। শেষ হয়ে গেছে এবারের সর্বশেষ ফুটবলের আসর কোপা আমেরিকাও। এমন অবস্থায় ফের আলোচনায় ব্যালন ডি’অর। এবার কার হাতে উঠবে এই সম্মানজনক পুরস্কারটি। গোল ডটকম পাঁচজনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এতে আছেন লিওনেল মেসি,  লিভারপুরের গোলরক্ষক এলিসন, স্ট্রাইকার সালাহ। তবে এ তালিকায় নেই ক্রিস্টিয়ানো রোনালদো।