মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা চাই: চাঁদপুর পুলিশ সুপার
মাসুদ হোসেন, চাঁদপুর:
চাঁদপুর জেলার জনবান্ধব পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম বলেছেন, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধে কাজ করছে জেলা পুলিশ। সদর সার্কেলসহ সকল উপজেলার সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী প্রতিরোধে জনগণকে সাথে নিয়ে সভা-সমাবেশ পুলিশ। বিশেষ করে চাঁদপুর জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হয়েছে । এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছে পুলিশ। মাদক নিমূলে জনসাধারণের সহযোগিতা চাই। জনগন এগিয়ে আসলে সমাজ থেকে মাদক দ্রুত নিমূল করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, পুলিশকে শতভাগ জনবান্ধব হতে হবে। পুলিশকে জনবান্ধব হওয়ার জন্য কাজ করতে হবে । তাই সাধারণ মানুষ যেনো ভালো সেবা পায় এবং যে কোন সমস্যা সামাধান করতে প্রস্তুত রয়েছে পুলিশ। জনগণ পুলিশকে যেনো ভয় না পায় এবং পুলিশি সেবা দ্রুত পেতে কাজ করছি। থানায় গিয়ে সহজেই সাধারণ মানুষ যাতে সেবা পেতে পারে তার জন্য কাজ চলছে ।
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, পুলিশ সুপার কার্যালয় হলো প্রশাসনিক ভবন । তারপরও সাধারন মানুষের কথা শুনি এবং সমাধান করার চেষ্টা করছি । আমি অফিসিয়াল কাজ কখনো পেন্ডিং রাখিনা । দ্রুত কাজ সম্পাদনের চেষ্টা করি । মানুষ যাতে কোন ভাবে পুলিশ সুপার কার্যালয়ে এসে হয়রানির স্বীকার না হয় তার চেষ্টা করছি ।
চাঁদপুর পুলিশ সুপার জিহাদ