শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে স্বেচ্ছাসেবক লীগের মিলাদ ও শোক র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
সারাদেশে মহামারী করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে কুমিল্লার লাকসামে মিলাদ-মাহফিল, শোক সভা ও শোক র‌্যালি করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার বিকেলে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুলসহ আরো অনেকে।