,

লাকসামে বিদ্যুতের খুঁটির উপর থেকে নবম শ্রেনীর ছাত্রের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
May 22, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা, লাকসাম ঃ
লাকসাম এ মালেক ইনিষ্টিটিউটের নবম শ্রেনীর ছাত্র মোঃ শাহাদাত হোসেন রাহাদ (১৬) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, রবিবার (২১ মে) দুপুর পৌনে ২ টায় লাকসাম রেলওয়ে পাওয়ার হাউজের দক্ষিন পার্শে ও রেলওয়ে শ্রমিকলীগ কার্যালয়ের সংলগ্ন একটি বৈদ্যুতিক খামের উপর থেকে ঝুলন্ত লাশ দেখে আশেপাশের লোকজন দৌড়াইয়া আসে। পরে স্থানীয়রা লাকসাম থানা ও ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঝুলন্ত লাশটি বিদ্যুতের খুটির উপর থেকে নামিয়ে লাকসাম থানায় নিয়ে যায়। স্থানীয় সুত্রে আরও জানা যায়, শাহাদাত হোসেন রাহাদ স্থানীয় লাকসাম পৌরসভা ১ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের ডাঃ আবদুল হাকিমের বাড়ির মোঃ খোরশেদ আলমে ছেলে। রাহাদ পাখির বাসা থেকে পাখি ধরার লোভকে সামলাতে না পারার কারনে পাখি ধরতে উঠেছিলো বিদ্যুতের খুটির উপর। ধারনা করা হচ্ছে শক্তিশালী বিদ্যুৎ সর্টের কারনে তার মৃত্যু হয়। তবে স্থানীয়রা বলছে অন্য কথা।
এ ব্যপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত্ া(ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, লাশের সম্পূর্ন আইনি প্রক্রিয়া চলছে।