,

শাহরাস্তিতে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মাদরাসার শিক্ষক আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2017
news-image

 

সিদ্দিকুর রহমান নয়ন, শাহরাস্তিঃ

চাদঁপুরের শাহরাস্তিতে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগের মঙ্গলবার (১আগষ্ট) দুপুরে অহিদুজ্জামান (৩০) নামে এক ব্যাক্তিকে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার (৩১ জ্লুাই) মধ্যরাতে থানা পুলিশ পৌর শহরের বাত্বলা মিয়াজী বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। বর্তমানে ছাত্রীটি চাঁদপুর সরকারি হাসপাতালে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ছাত্রীর পরিবার ও থানা পুলিশ জানায়, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার চরআটজুড়ি গ্রামের মোল্লা বাড়ির বাশার মোল্লার পুত্র অহিদুজ্জামান ৩১ জুলাই সোমবার দুপুরে শাহরাস্তি পৌরসভার বাত্বলা গ্রামের একটি শিশু শিক্ষালয়ে ওই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ভয়ভীতি প্রদর্শন পরে ধর্ষণ করে। রাতে ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে, যার নং ১৮। ওই মামলার প্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ বাছির আলম, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সোমবার মধ্যরাতে পৌর শহরের বাত্বলা মিয়াজী থেকে শিক্ষক অহিদুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাটি ঘৃণ্য ও নেক্কারজনক। আটকের পর অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদিকে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে চাঁদপুর কোর্টে হাজতে প্রেরণ করে।