,

সরকারের ভালোমন্দ মূল্যায়ন করার এখনো সময় হয়নি: কাজী নাহিদ

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2026
news-image

‎চৌদ্দগ্রাম প্রতিনিধি:

ফুলে ফুলে সিক্ত হলেন জাতীয় পার্টির (কাজী জাফর) নবনির্বাচিত মহাসচিব কাজী কাজী মোঃ নাহিদ বলেন, আজ আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন তা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গঠনের পর অনেকেই অসহযোগিতা করছেন। সরকারের বয়স ছয় মাস, ভালোমন্দ মূল্যায়ন করার সময় এখনো হয়নি। কাজী জাফরের হাতে গড়া জাতীয় পার্টি বিএনপির রাজনৈতিক জোটে ছিল এবং এখনো আছে। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি এই সরকারকে সহযোগিতা করে যাবে।

তিনি শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে এলাকাবাসী ও উপজেলা জাতীয় পার্টি (জাফর) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি’র (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবীব লিংকন বলেন, সমস্ত খালি প্রতিষ্ঠান নিয়ে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এক সেকেন্ডের জন্য স্বস্তি বোধ করছেন না। ব্যাংক লুটপাট, বিদ্যুৎ কারখানায় বিদ্যুৎ নাই, গ্যাসের সংকট, সমস্ত দেশটাকে লুটপাট করে ভারতে গিয়ে বসে আছেন একজন। ওখানে বসে হুমকি দিচ্ছেন ৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। আমরাও চাই আপনি আসেন। আমরা আপনাকে কোনো অবজ্ঞা করতে চাইনা।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বলতে দ্বিধা নেই তিনি এ জাতির সাথে বেঈমানী করে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আজকে প্রমাণ হয়েছে আসলেই তিনি ভারতের লোক, বাংলাদেশের না।

‎আহসান হাবীব লিংকন আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেজা জিয়ার রাজনৈতিক জোটের অন্যতম শরিক ছিল কাজী জাফরের জাতীয় পার্টি। গত তিন দিন আগে পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সহ দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই জাতীয় পার্টির মহাসচিব হওয়ায় কাজী মো: নাহিদকে অভিনন্দন। কাজী নাহিদ প্রয়াত নেতা কাজী জাফরের সুযোগ্য ভাতিজা, আপনাদের এলাকার সন্তান। তার নেতৃত্বে জাতীয় পার্টি এবার আরো এগিয়ে যাবে।

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পাটির কো- চেয়ারম্যান নবাব আলি আব্বাস খান , চট্টগ্রাম বিভাগের জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক পারভেজ শেখ হৃদয়, চট্টগ্রাম মহানগর জাতীয় পাটির উপদেষ্টা এসএম আজিজ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমমদ মজুমদার,গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জিগির।

উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী শহিদের পরিচালনা এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী , উপজেলা যুবসংহির নেতা বিল্লাল হোসেন স্বপন, ব্যাবসায়ী আবুল কাসেম, নবী হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পাটির নেতা আবদুল মালেক, নুর হোসেন নুরু, আবুল কাসেম, চিওড়া ইউনিয়ন জাতীয় পাটির নেতা হাজী রুহুল আমিন, মুজিবুর রহমান, মিয়া মেম্বার ,গুনবতী ইউনিয়ন জাতীয় পাটির নেতা জানে আলম দোভাষী, বাতিসা ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, ইউনিয়ন জাতীয় পাটির নেতা হাজী নুরুল ইসলাম, আবু তাহের খোকন, আলী আশ্রাফ, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পাটির নেতা জাফর আহমেদ ভুইয়া, বাহার উদ্দিন মজুমদার, কাশিনগর ইউনিয়ন জাতীয় পাটির নেতা মাহাবুব হোসেন, লুতৎফুল রহমান, মোহাম্মদ সেলিম, সিরাজুল ইসলাম, আবুল কাসেম, শাহিন মিয়া, ডাঃ মুকবুল আহমদ,আলকরা জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন জাতীয় পাটির নেতা ওমর ফারুক,মিজানুর রহমান প্রমুখ।