,

সরকার নির্বাচন নিয়ে প্রভাব বিস্তার করবে -নজরুল ইসলাম খান

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার নির্বাচন নিয়ে প্রভাব বিস্তার করবে বলে মনে হচ্ছে। সরকারের চাপের মুখে থাকলেও জনগণ ঠিকই ধানের শীষে ভোট দিয়ে দিবেন।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে কুমিল্লা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয়তাবাদি মহিলা দলের কর্মীদের সাথে মতবিনিময়ের আগে মিডিয়াকে এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরো বলেছেন, আমাদের আশংকা রয়েছে গত উপজেলা নির্বাচনের মত সিটি কর্পোরেশনেও আমাদের এজেন্টদেরকে বের করে জোর করে বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা হতে পারে । আমরা এটাও বিশ্বাস করছি, আন্তর্জাতিক বিশ্ব সরকারের দিকে লক্ষ্য রাখছে। এজন্য আমরা জনগণকে আহবান জানাবো তারা যেনো সচেতনভাবে প্রতিহত করে। কেউ কারচুপি করলে সেটা প্রতিহত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সহ সভাপতি ফজলুল হক ফজলু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক মোস্তফা জামান, মহিলা দলের সভানেত্রী সাকিনা বেগম প্রমুখ।