,

সার নিয়ে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স: কৃষি সচিব

আজকের কুমিল্লা ডট কম :
August 15, 2026
news-image

শেখ ফরিদ উদ্দিন:

কৃষি সচিব মোঃ সেলিম খান বলেছেন, কৃত্রিম সার সংকট তৈরী ও কৃষকের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি করে সার নিয়ে অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স।

শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো: সেলিম খান এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশের মত রাজশাহী বিভাগেও সারের মজুত পর্যাপ্ত রয়েছে । প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ প্রদানে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু সরবরাহে সরকার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে প্রস্তুত। তারপরও যদি কোন অসাধু ব্যবসায়ী কৃত্রিম সার সংকট তৈরী ও কৃষককে বেকায়দায় ফেলার চেষ্টা করে তার বিরুদ্ধে সরকার কঠিন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবে। সারের দূর্নীতি অনিয়মের সাথে জড়িত কাউকেই কোন ভাবে ছাড়দেয়া হবে না। সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।

তিনি আরও জানান, সারাদেশব্যাপি সার ব্যাবস্থাপনায় অনিয়ম, দূর্নীতি প্রতিহত করার লক্ষ্যে আমরা বিভিন্ন বিভাগে মাঠপর্যায়ে সরজমিন পরিদর্শন ও সরাসরি কৃষকদের সাথে মতবিনিময়ের কর্মসূচি গ্রহন করেছি। এমন কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় শনিবার সরেজমিনে পরিদর্শন ও কৃষকের সাথে মতবিনিময় করেছি।

কৃষকের সার প্রাপ্তিতে সমস্যাবলি সমাধান কল্পে মন্ত্রনালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সার ডিলার প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের নিয়ে শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন. ম বজলুর রশিদ এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ এর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, ডিএই এর মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এর চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন।

তাছাড়া রাজশাহী বিভাগের আট জেলার জেলাপ্রশাসকগন, সকল জেলার কৃষি বিভাগের উপ পরিচালকগন, পুলিশের ডি আইজি জি, বিজিবি ও র্যাব কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার সার ডিলার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ উপজেলা কৃষিকর্মকর্তাসহ সংশ্লিস্ট কর্কর্তাগন উপস্থিত ছিলেন।

মাঠপর্যায়ের কর্মকর্মসূচীর অধিনে আজকে রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানাযায়। একই কর্মসূচির আওতায় আগামীকাল রবিবার রংপুর বিভাগেও সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কৃষি তথ্য বিভাগের পরিচালক মশিউর রহমান।