,

১৯ ফেব্রুয়ারি ফিরছেন ডিপজল

আজকের কুমিল্লা ডট কম :
February 12, 2016

Dipjol-1বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতীর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আসছে ১৯ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে ডিপজল অভিনীত অনেক দামে কেনা সিনেমাটি। বিভিন্ন কারণে এতদিন তিনি চলচ্চিত্র থেকে দূরে ছিলেন।

অনেক দামে কেনা সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এ সিনেমাটিতে ডিপজল ছাড়াও আরো অভিনয় করেছেন বাপ্পি, মাহি, তানহা মৌমাছি, জিয়া ভিমরুলসহ আরো অনেকে।

সিনেমার গল্পে দেখা যাবে- নিঃসঙ্গ জীবন যাপন করছেন অভিনেতা ডিপজল। তার কোনো সঙ্গী নেই। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ায় আর দুস্থ মানুষকে সেবা করে। বাপ্পি তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানায় ডিপজল। তখন ওঠে আসে মাহির সঙ্গে ডিপজলের ভালোবাসার সর্ম্পকের কথা। এ দিকে বাপ্পিও মাহিকে পছন্দ করে। এ নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ২২ জুন।