,

২৬ ডিসেম্বর বিরল সূর্যগ্রহণ দৃশ্যের সাক্ষী হবে পৃথিবীবাসী,দেখা যাবে ‘রিং অব ফায়ার’

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবীবাসী।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। তবে এটি সাধারণ কোনো সূর্যগ্রহণ নয়। এসময় সূর্যের চারপাশে দেখা যাবে আ’গুনের বলয়। বিজ্ঞানী যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

খালি চোখেই অভাবনীয় ‘রিং অব ফায়ারের দৃশ্য অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। এ সূর্যগ্রহণ চলবে অন্তত আড়াই ঘণ্টা ধরে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

গ্রহণটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত চলবে।

এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে চাঁদ। সূর্যের অন্তত ৯১.৯৩ শতাংশই ঢেকে যাবে চাঁদের আড়ালে। সেই অবস্থা ২ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী হবে। সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে। দৃশ্যটি সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে ভাল দেখা যাবে।

সর্বশেষ পৃথিবীবাসী বিরল এমন দৃশ্য অবলোকন করেছিলো ১৭২ বছর আগে। ১৮৪৭ সালেও এবারের মতো সূর্যগ্রহণ দেখা গিয়েছিলো অ’গ্নিবলয়সহ।

তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই বিরল সূর্যগ্রহণের চোখ দিয়ে সরাসরি দেখা উচিত হবে না।

সূর্য, চাঁদ, পৃথিবী এক সরল রেখাতে এলে গ্রহণের ঘটনা ঘটে। সূর্যগ্রহণের সময়, ভ্রমণরত অবস্থায় চাঁদ কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন কিছু সময়ের জন্য পৃথিবীর কিছু জায়গা থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে আর দেখা যায় না। চাঁদের ছায়া এসে পৌঁছায় পৃথিবীর ওপর। যে কারণে ছায়া পড়া অংশে খানিক সময়ের জন্য দিনের আলো থাকে না।