,

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 16, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে আখাউড়া রেল সেকশনের মেরাসানী রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। পরে স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।