,

আগে খালেদা জিয়ার মুক্তি তারপর নির্বাচন ……লাকসামে সাবেক সংসদ কর্ণেল (অবঃ) আজিম

আজকের কুমিল্লা ডট কম :
August 24, 2018
news-image

সেলিম চৌধুরী হীরা ঃ
লাকসাম পৌরশহরের ডি.আর প্লাজায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কর্নেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম নেতাকর্মীদের সাথে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বলেন, আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে চিন্তা করবে বিএনপি।

বক্তব্যে তিনি লাকসাম বিএনপির সকল নেতাকর্মীকে দ্বন্দের অবসান ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে আরও বলেন বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলে জনগণকে সাথে নিয়ে সম্মিলিত ভাবে সবাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মনিয়োগ করতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকন, নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের পুত্র শাহরিয়ার কবির রাতুল, নিখোঁজ বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর পুত্র রাফসান ইসলাম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।