,

আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 31, 2018
news-image

 

আরিফ আজগরঃ

বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩০ মার্চ (শুক্রবার) বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২নং আড্ডা ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এ.জেড.এম শফিউদ্দিন শামীম( চেয়ারম্যান এসকিউ গ্রুপ)। অনুষ্ঠান সঞ্চালনা এবং উপস্থাপনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মহিবুল্লাহ মীর।