আবরার হত্যায় ২৫ জনকে আসামী করে চার্জশীট
আজকের কুমিল্লা ডট কম :
November 13, 2019
স্টাফ রিপোর্টারঃ
বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জন আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ১১ জন। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ডিবি পুলিশের একটি টিম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ অভিযোগপত্র নিয়ে আসেন।
এরপর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ অভিযোগপত্র জমা দেন তারা। আদালত পুলিশ জিআরও মাজহারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।