আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি: জামায়াতের সাবেক এমপি মজিবুর রহমান
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে। জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিলো। দুইবার নির্বাচন হয়েছিলো। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে। তারা মানুষের জান,মাল সম্পদ লুট পাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেয়া যাবে না।
শনিবার (২৫ জানুয়ারী ) বিকাল ৪টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে উপজেলা এবং পৌরসভা জামায়াতে ইসলামীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
তিনি আরো বলেন, মানুষের আইন চালু করার জন্য আর কোন দল তৈরী করবেন না। মানুষ জেগেছে। তাদের ভাষা “উই ওয়ান্ট জাস্টিস “। মানুষ তাদের অধিকার চায়। সেই অধিকার পেতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এতো যা হয়েছে তা চলে গেছে, আগামী দিনে যে সরকার গঠিত হবে ওই সরকার হতে হবে আল্লাহর আইন চালু করার সরকার। এজন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে সকল মাদরাসা, সকল মসজিদের ঈমাম এবং সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। সেই নির্বাচন চাই। কিছু মানুষ তাড়াহুড়া শুরু করছে নির্বাচনের জন্য। আমরা প্রথমে সংস্কার চাই তারপর নির্বাচন। আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে।
সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেনে, জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ , তিতাস উপজেলা আমীর ইঞ্জি: শামিম সরকার বিজ্ঞ, আবুল কাশেম প্ৰধানীয়া, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল। মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।