,

‘আমার কুমিল্লা’ সংগঠনের উদ্যোগে ইফতার ও মাক্স বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 21, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

‘আমার কুমিল্লা’ নামের অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও নি:স্ব মানুষের মাঝে ইফতার ও মাক্স বিতরণ করা হয়েছে।

বুধবার নগরীর বিভিন্ন এলাকায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় করোনা প্রতিরোধের অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত ছিলেন, আমার কুমিল্লা সংগঠনের সভাপতি  গোলাম সামদানী সুমন, সাধারণ সম্পাদক শাইয়ান হোসেন শ্বাণ, সহ সভাপতি পারভেজ হাসান শান্ত,  সহ-সাধারন সম্পাদক  শিহাবুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক  শাইরাজ হোসেন ইউশা,  সহ সাংগঠনিক সম্পাদক জাহের মাহমুদ আশফি,
প্রচার সম্পাদক  রাকিব হাসান,  দপ্তর সম্পাদক সামির মাহমুদ শয়ন প্রমুখ।