আসিফের মুক্তির দাবিতে কুমিল্লা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন
আজকের কুমিল্লা ডট কম :
June 7, 2018
স্টাফ রিপোর্টারঃ
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের মুক্তির দাবিতে কুমিল্লার সাংস্কৃতিক সংগঠন, আসিফ আকবরের ভক্তমহল এবং শুভাকাঙ্খীদের উদ্যোগে মানব বন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৭ জুন) নগরীর কুমিল্লা টাউনহলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এফ এন্ড এফ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কুমিল্লা কলেজ থিয়েটারের সংগঠক আশিক পায়েল, ফটোগ্রাফার রুবেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
