,

একদিনে আক্রান্ত ১ হাজার ১৬৬, মৃত্যু বেড়ে ৫২২

আজকের কুমিল্লা ডট কম :
May 26, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২১ জনের। এ নিয়ে করোনায় প্রাণ গেল মোট ৫২২ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩৬ হাজার ৭৫১ জন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।