,

এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের ছাতক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে ছাতক খেয়াঘাট সংলগ্ন এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সাইফুর রহমানকে গ্রেফতার করে। পরে শাহপরাণ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

এর আগে এ ঘটনায় ছয় জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা করেন ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী।

মামলার আসামিরা হলেন- এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লঙ্কর, রবিউল হাসান ও মাহফুজুর রহমান মাসুম। এদের মধ্যে চারজন ওই কলেজের শিক্ষার্থী। এছাড়া আরও তিন জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।